ঢাকাFriday , 13 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বোকো হারামের আবেদন কবুল করেছে আইএস

Link Copied!

isআন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারামের আনুগত্যের আবেদন মঞ্জুর করেছে ইরাক ও সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী ইসলামি স্টেট। বৃহস্পতিবার এক অডিও বার্তায় আইএসের এক মুখপাত্র জানিয়েছেন, এর মধ্য দিয়ে পশ্চিম আফ্রিকায় খিলাফতের বিস্তার ঘটল।
গত সপ্তাহে আইএসের প্রতি বশ্যতা স্বীকার বোকো হারামের প্রকাশিত এক অডিও বার্তার জবাবে এ কথা জানিয়েছেন ওই গোষ্ঠীর মুখপাত্র।
বৃহস্পতিবার প্রচারিত ওই অডিও বার্তায় ওই মুখপাত্র বলেছেন,‘আমরা তোমাদের এই সুখবর জানাচ্ছি যে, আমাদের খিলাফত পশ্চিম আফ্রিকায় বিস্তারিত হয়েছে। কেননা আমাদের খলিফা ধর্মপ্রচারএবংজিহাদের জন্য আমাদের সুন্নি ভাইদের (বোকো হারাম) আনুগত্যের আবেদন কবুল করে নিয়েছেন।’ আইএসের ওই মুখপাত্র নিজেকে মোহাম্মদ আল আদনানি বলে উল্লেখ করেছেন।
আইএসের ওই মুখপাত্র স্থানীয় মুসলিমদের পশ্চিম আফ্রিকার ওই জঙ্গিদের দলে যোগ দেয়ারও আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে সম্প্রতি ইরাকি সেনাবাহিনী এবং মার্কিন নেতৃত্বধীন জোট ধারাবাহিক জয় পাচ্ছে বলে যে খবর বেরিয়েছে তা নাকচ করে দিয়েছেন।
তাৎক্ষণিকভাবে ওই অডিও টেপের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে গত শনিবার এক অডিও বার্তায় আইএসের আনুগত্য স্বীকার করে তাদের সঙ্গে মিলে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিল বোকো হারাম। ২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় ইসলামিক শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে এ দলটি। সম্প্রতি তাদের এ সংগ্রাম প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে।