ঢাকাFriday , 13 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলঙ্কা সফরে মোদি

Link Copied!

Narendra-Modi-আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু দিনের ঐতিহাসিক সফরে শুক্রবার সকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পৌঁছেছেন। এ সফরে তিনি লঙ্কান নেতাদের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষীয় বিষয় নিয়ে আলাপ করবেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে।
স্থানীয় সময় সকাল ৫:২৫ মিনিটে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে মরিসাসে পোর্ট লুইস থেকে সরাসরি কলম্বো পৌঁছান মোদি। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল বিক্রমসিঙ্গে । গত ২৮ বছরের মধ্যে মোদিই হলেন প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী যিনি শ্রীলঙ্কা সফরে এলেন।
এ সফর শুরু করার আগে সিসিলি এবং মরিসাস সফর করেছেন তিনি।
সফরের প্রথম দিনেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে বৈঠকে বসছেন মোদি। গত মাসেই নয়াদিল্লি সফর করেছিলেন প্রেসিডেন্ট সিরিসেনা। প্রধানমন্ত্রী রানিল বিক্রমসিঙ্গের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার। এছাড়া তিনি তামিল ন্যাশনাল অ্যালায়েন্স এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের দলের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
সফরকালে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে শ্রীলঙ্কার পার্লামেন্ট ভাষণ দেবেন মোদি। তিনি হচ্ছেন দ্বিতীয় বিদেশি নেতা যিনি এখানে বক্তব্য রাখতে যাচ্ছেন। এর আগে লঙ্কানদের পার্লামেন্টে বক্তব্য রেখেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।