ঢাকাThursday , 12 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্রামীণ ফোন ইমপ্লয়িজ ইউনিয়ন আবারও পুরস্কার পেল

Link Copied!

awardনিজস্ব প্রতিবেদক : বিশ্বের বিভিন্ন সেবা খাতের দুই কোটি কর্মীর সমন্বয়ে গঠিত ইউনি গ্লোবাল নামের ইউরোপভিত্তিক সংগঠন থেকে ২য় বারের মতো স্বীকৃতি অ্যাওয়ার্ড পেয়েছে গ্রামীণ ফোন ইমপ্লয়িজ ইউনিয়ন(জিপিইউ)।
ইউএনআই গ্লোবাল প্রফেশনাল অ্যান্ড ম্যানেজারস গ্রুপের ইস্তাম্বুল বৈঠক থেকে এ ঘোষণা দেয়া হয়। গত ৯-১১ মার্চ তুরস্কের ইস্তাম্বুলে এ গ্রুপের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার(১২ মার্’২০১৫) গ্রামীণ ফোন ইমপ্লয়িজ ইউনিয়ন(জিপিইউ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সংগঠনটির সাধারণ সম্পাদক মিয়া মাসুদ এ প্রসঙ্গে বলেন, ইউরোপভিত্তিক আন্তর্জাতিক এ সংগঠনটি আমাদের শ্রম অধিকার আর আন্দোলন বিষয়টিকে আমলে নিয়ে এ স্বীকৃতি দিয়েছে। এটি আমাদের জন্য সম্মানের। সংগঠনের কাজের এমন স্বীকৃতি আমাদের কাজের গতি আরও বাড়িয়ে দেবে।
উল্লেখ্য, কর্মী ছাটাইকে কেন্দ্র করে ২০১২ সালে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ইমপ্লয়িজ ইউনিয়ন(জিপিইইউ) গড়ে ওঠে। মাত্র দেড় বছরের মাথায় ওই ঘটনার জন্য বাংলাদেশের কোনো সংগঠন হিসেবে ‘ফ্রিডম ফর ফিয়ার’ পুরস্কার-২০১৩ পায় জিপিইইউ। যদিও আদালতের বিচারাধীন বিষয় হয়ে যাওয়ায় এখনও ইউনিয়নটি রেজিস্ট্রেশন পায়নি।