চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর টাইগারপাস এলাকায় হরতালকারীদের ছোঁড়া পেট্রোল বোমায় নিহত ব্যবসায়ী সুভাস সোমের পরিবারকে নগদ এক লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন নিহতের স্ত্রী নেলী রাণী সোমের হাতে এ অর্থ তুলে দেন জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি নগরীর রিয়াজউদ্দিন বাজার থেকে বাসে করে আগ্রাবাদ মিস্ত্রিপাড়া বাসায় যাওয়ার সময় রাতে পেট্রোল বোমায় দগ্ধ হন সুভাষ সোম। সেদিন রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে ১৯ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৮ মার্চ মারা যান সুভাষ সোম (৬৮)।
নিহত সুভাষ সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ সোম পাড়ার মৃত বীরেন্দ্র কুমার সোমের ছেলে।

