ঢাকাThursday , 12 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্লোরিডায় হেলিপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ১১

Link Copied!

halikapterআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১১ সেনা নিখোঁজ রয়েছে।  মঙ্গলবার রাতে প্রশিক্ষণের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় । এদের মধ্যে সাতজন ছিল মেরিন সেনা। ধারণা করা হচ্ছে আরোহীদের সবাই নিহত হয়েছে।
মঙ্গলবার রাতে ফ্লোরিডার এগলিন এয়ার ফোর্স ঘাঁটি থেকে ইউএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টারটি প্রশিক্ষণের জন্য ওড়ার কিছুক্ষণ পর নিখোঁজ হয়। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে তাৎক্ষনিকভাবে এটি দুর্ঘটনার কবলে পড়েছে কিনা নিশ্চিত হওয়া যায়নি।
এগলিন এয়ার ফোর্স ঘাঁটির মুখপাত্র অ্যান্ডি বাউরল্যান্ড বলেছেন, বুধবার দুপুরে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
হোয়াইট হাউজের মুখপাত্র জশ আর্নেস্ট বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টেলিফোনে নিখোঁজ সেনাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন  এবং  তিনি দ্রুত ও বিস্তারিত তদন্তের বিষয়ে আস্থা প্রকাশ করেছেন।
প্রতিরক্ষা সচিব অ্যাশ কার্টার বলেছেন, যেহেতু উদ্ধার অভিযান চলছে , আমাদের ভাবনা ও প্রার্থনা তাদের ও তাদের পরিবারের সদস্যদের জন্য।