ঢাকাSunday , 4 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএমইউ ভিসি: প্রতিবছর চিকিৎসা ব্যয় বহন করতে ৫০ লাখ মানুষ গরিব হচ্ছে

Link Copied!

চিকিৎসা ব্যয়ের চাপে প্রতিবছর বাংলাদেশে প্রায় ৫০ লাখ মানুষ গরিব হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন। রবিবার (৪ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। অধ্যাপক শাহিনুল আলম বলেন, দেশের বেশিরভাগ মানুষ সুদের ওপর বা ধার করে টাকা নিয়ে চিকিৎসা করেন। পরে তাদেরকে টাকা শোধ করতে হয় নিজেদের জমি-জমা বিক্রি করতে হয়। দেশের জনসংখ্যা বিশাল। প্রচুর রোগী রয়েছে। তাই এখানে চাইলেই গবেষণা করা যায়। অনেক উন্নত দেশ আছে আধুনিক যন্ত্রপাতি আছে, কিন্তু রোগী কম। এক্ষেত্রে বাংলাদেশের চিত্র আলাদা। ভাইস চ্যান্সেলর বলেন, দেশে স্বাস্থ্যসেবা এখন এক বৃহৎ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিগত কয়েক বছরে দেশে চিকিৎসা সেবা গ্রহণকারী মানুষের সংখ্যা বেড়েছে, তবে সরকারি ও বেসরকারি খাতে চিকিৎসা খরচ নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই। রোগীর সংখ্যা বাড়লেও চিকিৎসার খরচ কমানোর কার্যকর কোনো উদ্যোগ বা নীতির অভাব দেখা যাচ্ছে। অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন বলেন, দেশের চিকিৎসকরা প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত হচ্ছেন। কিছু সীমাবদ্ধতা রয়েছে। তারপরও নিউরো সার্জারিসহ নানাখাতে চিকিৎসকরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, নিউরো অ্যান্ড স্পেইন সার্জারিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। চিকিৎসা শিক্ষা এবং চিকিৎসা সেবা উন্নত করার জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে। কিছু সীমাবদ্ধতা রয়েছে। আশা করি, এক সময় দেশের চিকিৎসাখাত আধুনিক হবে এবং মানুষের আস্থা ভরসায় পরিণত হবে। দেশের চিকিৎসা শিক্ষাখাতও অন্যান্য দেশের তুলনায় এগিয়ে আছে। আমাদের চিকিৎসা শিক্ষার শিক্ষকরা খুবই আন্তরিক এবং আন্তরিকতার সঙ্গে পাঠদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদুল হক, সদস্য সচিব ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান এবং অন্তর্বর্তীকালীন সভা বাস্তবায়ন কমিটির চেয়ারপার্সন অধ্যাপক ডা. মাঈনুল হক সরকারসহ দেশি-বিদেশি ৩০০ জনের অধিক নিউরোসার্জন।