ঢাকাWednesday , 30 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বর্তমান সরকারের প্রচেষ্টা হলো শ্রমিক অধিকার সমুন্নত রাখা: শ্রম উপদেষ্টা

Link Copied!

বর্তমান সরকারের প্রচেষ্টা হলো মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বুধবার (৩০ এপ্রিল) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, মহান মে দিবস এবার বড় পরিসরে করা হচ্ছে। শ্রমিকদের সঙ্গে মালিকদের গ্যাপ, বিরোধটা আমরা কমাতে চাচ্ছি। অনেক ভালো ভালো মালিক আছেন, সবাই এক রকম নন। কিছু জায়গায় তাদের উদ্দেশ্যে মনে হয়, একটা কিছু করে টাকা-পয়সা নেওয়া, টাকা-পয়সার মালিক হওয়া। ড. এম সাখাওয়াত হোসেন বলেন, সংস্কার কমিশন কয়েকটি প্রস্তাব দিয়েছে, আমরা এগুলো দেখবো। আমাদের প্রচেষ্টা হলো কীভাবে শ্রমিকদের মান উন্নয়ন করা যায়। মে দিবস করার উদ্দেশ্যই হলো, এটা শ্রমিকদের জন্য ঈদ। সরকারের প্রচেষ্টা হলো মানবাধিকার ও শ্রমিক অধিকার যেন সমুন্নত থাকে। আমি নিজেও আইএলওতে গিয়ে এই কথাগুলো বলেছি।
তিনি বলেন, এ জন্য শ্রমিকের সহযোগিতা দরকার, মালিকের সহযোগিতা দরকার– এটা শুধু শ্রম মন্ত্রণালয়ের কাজ নয়। সব মন্ত্রণালয় মিলে যেন একটি সিদ্ধান্তে আসতে পারি, এ জন্য একটি টিম করা উচিত। আমরা কর্মসংস্থান উইং তৈরির চেষ্টা করছি। বাংলাদেশ আমেরিকান টোব্যাকো নিয়ে আমি কথা বলেছি। আশা করি তারাও আইনের আওতায় আসবে।
উপদেষ্টা আরও বলেন, আমরা ছোটবেলা থেকে দেখেছি, একটা স্লোগান ছিল ‘দুনিয়ার মজদুর এক হও’। আমরা ‘দুনিয়ার মজদুর এক হও’ বলবো না, বলবো ‘দুনিয়ার মজদুর-মালিক এক হও’। এবার আমাদের স্লোগান হচ্ছে, ‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে।’