ঢাকাWednesday , 30 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা সেতুর টোল আদায়ের জন্য পূবালী ব্যাংক ও সেতু কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

Link Copied!

পূবালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পূবালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘পাই’-এর সহযোগিতায় ইলেকট্রনিক টোল সংগ্রহ (ইটিসি) সিস্টেম ব্যবহার করে পদ্মা সেতুর টোল আদায়ের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী এবং সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ উপস্থিত ছিলেন। পূবালী ব্যাংক পিএলসি-এর ডিজিএম এবং এডিসি বিভাগের প্রধান মোঃ রবিউল আলম এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (অর্থ) ও যুগ্ম সচিব খন্দকার নূরুল হক তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান, জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক মো: ফয়জুল হক শরীফ, মহাখালী কর্পোরেট শাখার মহাব্যবস্থাপক ও প্রধান শাহিন শাহরিয়া, এডিসি বিভাগের এজিএম মোঃ শামসুল আলম, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যুগ্ম-সচিব আলতাফ হোসেন শেখ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপ-পরিচালক (হিসাব ও বাজেট, চলতি দায়িত্ব) মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপ-পরিচালক (হিসাব ও বাজেট- চলতি দায়িত্ব) মোঃ মোশাররফ হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।