ঢাকাWednesday , 30 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্রিজ কিনলে গরু জেতার সুযোগ নিয়ে এলো মিনিস্টার

Link Copied!

আসন্ন ঈদুল আজহা ঘিরে গ্রাহকদের জন্য আবারো ফিরেছে মিনিস্টারের আলোচিত অফার ‘ফ্রিজ কিনুন হাম্বা জিতুন’। গত বছরের মতো এবারো ‘সিজন-২’ নামে এই অফার চালু করেছে দেশীয় ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপ। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর। সংবাদ সম্মেলনে আরো ছিলেন মিনিস্টারের ডিলার চ্যানেলের নির্বাহী পরিচালক মো. ইসহাক জোয়াদ্দার, শোরুম চ্যানেলের পরিচালক মো. মাহমুদুর রহমান খান, করপোরেট চ্যানেলের পরিচালক কর্নেল মো. মাহবুবুর রহমান (অব.) ও হেড অব ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন সোহেল কিবরিয়াসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ অফারের আওতায়, গ্রাহকরা মিনিস্টার ফ্রিজ কিনে স্ক্র্যাচকার্ড ঘষে পেতে পারেন গরু, ক্যাশ ভাউচার, নিশ্চিত ডিসকাউন্টসহ নানা আকর্ষণীয় উপহার।
অনুষ্ঠানে হুমায়ুন কবীর বলেন, মিনিস্টার সব সময় গ্রাহকের চাহিদা মাথায় রেখে বিভিন্ন অফার দিয়ে থাকে। গত বছর ঈদুল আজহায় দেয়া এ অফারে আমরা গ্রাহকদের অসাধারণ সাড়া পেয়েছি। তাই এবারো একই অফার নতুন করে চালু করা হয়েছে।
হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন সোহেল কিবরিয়া বলেন, ঈদ আমাদের জন্য বরাবরই বিশেষ সময়। তাই আমরা প্রতিবছর চেষ্টা করি কিছু ব্যতিক্রমী ও আনন্দদায়ক অফার দেয়ার। গত বছর গ্রাহকেরা সাড়া দিয়ে প্রমাণ করেছেন এই ধরনের অফার তাদের পছন্দ। এবারো আমরা সেই আনন্দের ধারা অব্যাহত রাখতে চাই।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, মিনিস্টারের এসি কিনলে গ্রাহকরা পাবেন সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত নগদ মূল্যছাড়, এক্সচেঞ্জ অফারে ৩০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট ও ফ্রি ইনস্টলেশন সুবিধা। মিনিস্টার ৩২ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি এখন পাওয়া যাচ্ছে মাত্র ১৭ হাজার ৯০০ টাকায়, সঙ্গে থাকছে ২ হাজার টাকার ক্যাশ ভাউচার।
হোম অ্যাপ্লায়েন্স যেমন ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার, গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, আয়রন ও ফ্যানসহ সব হোম অ্যাপ্লায়েন্সেই থাকছে বিশেষ মূল্যছাড়। এক্সচেঞ্জ অফারের মাধ্যমে পুরোনো ফ্রিজ, টিভি ও এসি বদলে বিশেষ মূল্যে কেনা যাবে মিনিস্টারের নতুন পণ্য।
অনুষ্ঠানে ডিলার, শোরুম ও করপোরেট চ্যানেলের প্রধানরা নিজ নিজ বক্তব্যে এ অফার সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।