ঢাকাWednesday , 11 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২ লাখ ৭৬ হাজার ৫৮৭ সরকারি পদ শূন্য

Link Copied!

Govt-Logoনিজস্ব প্রতিবেদক : সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী সারাদেশে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন দপ্তর এবং সংস্থায় মোট দুই লাখ ৭৬ হাজার ৫৮৭টি সরকারি পদ শূন্য রয়েছে বলে সংসদকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমাত আরা সাদেক।
বুধবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মনোয়ারা বেগম ও খন্দকার আজিজুল হক আরজুর পৃথক দু’টি প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
ইসমাত আরা বলেন, ‘২০১৩ সালের পরিসংখ্যান অনুযায়ী সরকারি বিভিন্ন পদে মোট ১১ লাখ ৯৪ হাজার ৪৪৯ চাকরিজীবী কর্মরত রয়েছেন। এছাড়া সরকারি পদের মধ্যে প্রথম শ্রেণীর ৪৪ হাজার ৫৪২টি, দ্বিতীয় শ্রেণীর ৪১ হাজার ৩২৬টি, তৃতীয় শ্রেণীর এক লাখ ২১ হাজার ৪৩৮টি এবং চতুর্থ শ্রেণীর ৬৯ হাজার ২৮১টি পদ শূন্য ছিল। ২০১৪ সালের তথ্য হালনাগাদ কার্যক্রম চলমান আছে। হালনাগাদ করা তথ্য সংসদকে পরবর্তী সময়ে জানানো হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারি অফিসগুলোতে শূন্য পদে লোক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন মন্ত্রণাল-বিভাগ এবং এর অধীন সংস্থাগুলো শূন্য পদের বিপরীতে স্ব স্ব সংস্থার নিয়োগ বিধি অনুযায়ী প্রতিবছর জনবল নিয়োগ করে থাকে। এ বছর ৩৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে দুই হাজার ৫২ জন এবং ৩৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে এক হাজার ৮০৩ জন প্রথম শ্রেণীর কর্মকর্তা নিয়োগ কার্যক্রম চলমান।’