ঢাকাWednesday , 30 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেঙ্গালুরুতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

Link Copied!

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) বিকেলে শহরের কুদুপু এলাকার ভাত্রা কাল্লুর্তি মন্দিরের কাছে এ মর্মান্তিক ঘটনা ঘটে। কর্ণাটক রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জে পরমেশ্বর মঙ্গলবার এক বিবৃতিতে জানান, রবিবার দুপুরে কুদুপুতে মন্দিরের কাছে এক ব্যক্তি মব সন্ত্রাসের শিকার হন। তিনি একটি ক্রিকেট ম্যাচ চলাকালে পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়েছিলেন। ঘটনাটির সাথে অন্তত ২৫ জন জড়িত ছিল, তাদের কয়েক জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারেও অভিযান শুরু হয়েছে। বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার অনুপম আগ্রাওয়াল সাংবাদিকদের বলেন, রবিবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। আনুমানিক ৪০ বছর বয়সী নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। অনুপম আগ্রাওয়াল জানান, ঘটনার সময় ভাত্রা কাল্লুর্তি মন্দিরের পাশে একটি মাঠে ক্রিকেট খেলা চলছিল। সেখানকার এক অটোরিকশাচালক সচিনের সঙ্গে নিহত ব্যক্তির বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি সচিনের গায়ে হাত তোলেন। এরপর সচিন অভিযোগ করেন, ওই ব্যক্তি ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়েছেন। সচিনের চিৎকারে উত্তেজিত হয়ে ওঠে আশপাশের জনতা এবং মারধর শুরু করে। কয়েকজন পথচারী তাকে রক্ষার চেষ্টা করলেও ব্যর্থ হন। গণপিটুনির ফলে ওই ব্যক্তির মৃত্যু ঘটে। তিনি আরও জানান, এ ঘটনার পর অভিযানে নামে বেঙ্গালুরু পুলিশ এবং মঙ্গলবার পর্যন্ত এই হত্যাকাণ্ডের মূল হোতা সচিনসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারেও তৎপরতা জারি আছে।