ঢাকাWednesday , 11 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের জ্ঞানচর্চায় ১৬ দল

Link Copied!

Govt-Logoনিজস্ব প্রতিবেদক : মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের জনপ্রশাসন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জ্ঞানচর্চায় উৎসাহিত করার লক্ষ্যে ১৬টি বিষয়ভিত্তিক দল পুনর্গঠন করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে সুশাসন, দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষা, শ্রম ও অভিবাসন, অবকাঠামো, সরকারি ক্রয়, উন্নয়ন ব্যবস্থাপনা, জেন্ডার, মানব উন্নয়ন, পরিবেশ, কৃষি ও খাদ্য নিরাপত্তা, সরকারি অর্থ ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞানচর্চায় দল গঠন করা হয়।
এছাড়া শিল্প, বাণিজ্য ও বেসরকারি খাতের উন্নয়ন; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি; গণমাধ্যম ও তথ্য অধিকার; আন্তর্জাতিক সহযোগিতা এবং স্থানীয় সরকার বিষয়ে দল পুনর্গঠন করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. নজরুল ইসলাম ছাড়াও এসব দলে অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিব, সহকারী সচিবসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা রয়েছেন।
বিশেষায়িত জ্ঞানচর্চার ক্ষেত্রে বিষয়ভিত্তিক দলসমূহ ওয়েবসাইট, লাইব্রেরি ও অন্যান্য উৎস থেকে তথ্য সংগ্রহ, সংগৃহীত তথ্য ও পাঠসামগ্রী সংকলন এবং সময়ে সময়ে সংকলিত সামগ্রীর এক কপি নিজ দল এবং এক কপি মন্ত্রিপরিষদ বিভাগের লাইব্রেরিতে সংরক্ষণ; নির্দিষ্ট বিষয় নিয়ে দলীয় আলোচনা, মাসিক সমন্বয় সভার বিভিন্ন দল কর্তৃক গুরুত্বপূর্ণ ও নির্দিষ্ট বিষয় উপস্থাপন, নির্বাচিত বিষয়ে একক/দলীয় প্রতিবেদন/নিবন্ধ প্রণয়ন ও প্রকাশ করবেন।
আদেশে বলা হয়েছে, উপযুক্ত বিষয়াবলির সঙ্গে সংশ্লিষ্ট কোনো আইন/নীতিমালা/কৌশলপত্র/প্রকল্প-দলিলের খসড়া সম্পর্কে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ থেকে মন্ত্রিপরিষদ বিভাগের মতামত চাওয়া হলে এ বিভাগের সংশ্লিষ্ট শাখা/অধিশাখা সে সম্পর্কে প্রথমে সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক দলের মতামত গ্রহণ করবে।
দেশে ও বিদেশে অনুষ্ঠেয় বিভিন্ন সভা/কর্মশালা/সেমিনার/প্রশিক্ষণ/কর্মসূচিতে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা প্রেরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক দলসমূহের সদস্যদের মনোনয়ন প্রদানের বিষয় অগ্রধিকার ভিত্তিতে বিবেচনা করতে হবে।