ঢাকাWednesday , 11 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে

Link Copied!

Arifin_siddikনিজস্ব প্রতিবেদক : দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
তরুণ প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতেও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ঢাবি উপাচার্য।
বুধবার (১১ মার্চ ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, মানবিক মূল্যবোধ সম্পন্ন বিশ্বমানের নাগরিক হতে হলে, মানবসভ্যতার ইতিহাসসহ সব বিষয়ের ইতিহাস জানতে হবে।
ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শরিফ উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
পরে ইতিহাস বিভাগের মেধাবী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেন উপাচার্য।
স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ইতিহাস বিভাগের তিন শিক্ষার্থীকে ‘একাডেমিক রোল অব অনার অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন- মো. দেলোয়ার হোসেন, শারমিন জাহান চৌধুরী ও আজরিন আফরিন।
‍এছাড়া খেলাধ‍ূলায় বিশেষ পারদর্শিতার জন্য ‘অ্যাথলেটিক রোল অব অনার অ্যাওয়ার্ড’ পান আব্দুল মান্নান সরকার।