নিজস্ব প্রতিবেদক : শিক্ষার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবিতে ময়মনসিংহের ভালুকা ও ফুলপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলা পরিষদের সামনে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শাহনাজ আক্তর ও শামিম আরা শিখা, শিক্ষক সমিতির নেতা নুরুল হক, কৃষ্ণ কুমার সাহা, জামাল উদ্দিন, মিল্টন, পান্না, মোফাখখারুল, মমতা রানী, রিটা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

