সম্প্রতি মেঘনা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে ১৮৮তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের চেয়ারপার্সন উজমা চৌধুরী সভাপতিত্ব করেন। পর্ষদ সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মামুনুল হক, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মো. আলি আকতার রিজভী এফসিএ, স্বতন্ত্র পরিচালক মো. রজব আলী, মোহাম্মদ নজরুল ইসলাম, হাবিবুর রহমান, ও প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক কাজী আহ্সান খলিল।

