ঢাকাTuesday , 29 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগামী কোরবানির ঈদেও বাজার মূল্য স্থিতি থাকবে – মাহবুবুর রহমান

Link Copied!

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব চৌকস ও মেধাবী কর্মকর্তা মাহবুবুর রহমান গণমাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বলেন, গত রমজানের ঈদে বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিংয়ের কারণে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে ও বাজার মূল্য স্থিতি পর্যায়ে ছিল। বিশেষ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিনিয়ত বাজার মনিটরিং করেছেন। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য বাজার মনিটরিং করেছেন।তিনি আরো জানান, আমি ব্যক্তিগতভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য বাজার মনিটরিং করেছি। আগামী কোরবানির ঈদে বাজার মূল্য স্থিতিশীল রাখার জন্য এই মনিটরিং আরো জোরদার করা হবে। আমি ব্যক্তিগত ভাবে মন্ত্রনালয়ের নিয়ন্ত্রণাধীন অধিদপ্তর সহ মন্ত্রণালয়ের মনিটরিংয়ের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি। এছাড়া আমি ব্যক্তিগতভাবে বাজার মনিটরিং ও পরিদর্শন করবো। দেশের সামগ্রিক কার্যক্রম সচল ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য টিসিবির বর্তমান চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ (পিএসসি) যথেষ্ট আন্তরিক এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তাই তৎপর রয়েছেন। বাণিজ্য সচিব বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডিজিসহ অন্যান্য সকল কর্মকর্তাই প্রতিনিয়ত দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য বাজার মনিটরিংয়ের কাজ করে যাচ্ছেন। যার সুফল ইতিমধ্যে এদেশের মানুষ পাওয়া শুরু করেছেন। এর দৃষ্টান্ত গত রমজানের ঈদ। বাজার সিন্ডিকেট নিয়ে প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলেন, বর্তমানে কোন বাজার সিন্ডিকেট নেই। এস আলম গ্রুপ পালিয়েছে, বসুন্ধারা গ্রুপ চুপচাপ। বিগত সময়ের যারা সিন্ডিকেট করেছেন তাদের উপস্থিত এখন অনিশ্চিত। আমরা কোনভাবেই সিন্ডিকেটকে মাথা চারা দিতে দিবো না। জনস্বার্থে বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের কার্যক্রম পরিচালনা করব। আমরা প্রতিনিয়ত উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনার মাধ্যমে বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য কাজ করে যাচ্ছি। বাণিজ্য উপদেষ্টা মহোদয় এ ব্যাপারে যথেষ্ট আন্তরিক ও সতর্কত রয়েছেন। পিয়াজের বাজার মূল্য স্থিতিশীল পর্যায়ে রয়েছে। দাম বেশি কমলে কৃষকরা লোকসানের সম্মুখীন হবেন। আবার চড়া দাম হলে ক্রেতা সাধারণ ক্ষতিগ্রস্ত হবে। অতএব বর্তমান পেঁয়াজের দাম স্বাভাবিক রয়েছে এবং এ পর্যায়ে থাকাই বাঞ্ছনীয়।