ঢাকাTuesday , 29 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়েমেনে হামলা চালাতে গিয়ে, সাগরে ডুবল ৭২৬ কোটির মার্কিন যুদ্ধবিমান

Link Copied!

ইয়েমেনে হামলা চালাতে গিয়ে মার্কিন নৌবাহিনীর একটি এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে পড়ে ডুবে গেছে। । এটি মার্কিন নৌবাহিনীর সর্বাধুনিক যুদ্ধবিমানগুলোর অন্যতম। যুদ্ধবিমানটির দাম ছয় কোটি ডলারের বেশি (বাংলাদেশি টাকায় ৭২৬ কোটি)। সোমবার (২৮ এপ্রিল) ভোরে ইয়েমেনে হামলা চালিয়ে ফিরে এসে বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে নামতে গিয়ে যুদ্ধবিমানটি সাগরে পড়ে যায়। তবে পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। খবর সিএনএনের। এ ঘটনায় একজন নাবিক সামান্য আহত হয়েছেন জানিয়ে নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, রণতরীর যুদ্ধবিমান রাখার স্থানে এফ/এ-১৮ বিমানটি টেনে নেওয়া হচ্ছিল। এ সময় ক্রু যুদ্ধবিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে যুদ্ধবিমান ও সেটিকে টেনে নেওয়ার কাজে ব্যবহৃত ট্রাক্টর দুটিই সাগরে পড়ে যায়। বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবিমানটি সরিয়ে নেওয়ার কাজে নিয়োজিত ক্রুরা বিমানটি সাগরে পড়ে যাওয়ার আগে বেরিয়ে আসতে তাৎক্ষণিক পদক্ষেপ নেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ঘটনাস্থল থেকে পাওয়া প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে যে, ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত এড়াতে রণতরী হ্যারি এস ট্রুম্যান হঠাৎ দ্রুত বাক নেয়। যার ফলে যুদ্ধবিমানটি পানিতে পড়ে যায়। সিএনএনের প্রতিবেদন বলা হয়েছে, ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে এবং এই ঘটনার সময় লোহিত সাগরে ছিল। সোমবার হামলার পর মার্কিন নৌবাহিনী বলেছে, তাদের রণতরী ও এর বিমান শাখা অভিযান পরিচালনায় ‘সম্পূর্ণরূপে সক্ষম’ রয়েছে। কয়েকদিনের ধারাবাহিকতায় সোমবার (২৭ এপ্রিল) ভোরে ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। হামলায় আফ্রিকান অভিবাসীদের একটি আশ্রয়কেন্দ্রে ধ্বংস হয়েছে। তাতে অন্তত ৬৮ জন নিহত ও আরও ৪৭ জন আহত হন। হুথি-নিয়ন্ত্রিত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটির তত্ত্বাবধানে পরিচালিত আশ্রয়কেন্দ্রটি মার্কিন বিমানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ওই সময় সেখানে ১১৫ অভিবাসী ছিল। হুথি একে ‘সম্পূর্ণ যুদ্ধাপরাধ’ বলে আখ্যায়িত করে। হুথি-নিয়ন্ত্রিত আল-মাসিরা টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, হামলায় আশ্রয়কেন্দ্রটির ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিবেদনে জানানো হয়, মার্কিন বিমান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়নি এবং বিশেষজ্ঞ দল তা নিষ্ক্রিয় করার কাজ করছে। ইয়েমেনি বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র এক হাজার ২০০-র বেশি বিমান হামলা চালিয়েছে। এই হামলায় এক হাজার ৩০০ জনের বেশি মানুষ হতাহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজা উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হুথি সশস্ত্র বাহিনী ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগর, আরব সাগর, বাবেল মান্দেব প্রণালী ও এডেন উপসাগর দিয়ে চলাচলকারী ইসরাইল ও এর মিত্র দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। প্রায় ১৫ মাসের সংঘাতের পর চলতি বছরের জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর হুথিরাও হামলা স্থগিত করে। তবে গত মাসে ইসরাইল নতুন করে গাজায় হামলা শুরু করলে হুথিরা আবারও ইসরাইল ও সাগরে পশ্চিমা জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে। ইসরাইল ও মার্কিন বাহিনীও ইয়েমেনে হামলা চালিয়ে আসছে। যাতে দেশটিতে ব্যাপক ক্ষতির সঙ্গে বেসামরিক হতাহতের পরিমাণও বাড়ছে।