ঢাকাMonday , 28 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভিয়েতনাম থেকে এলো আরও ২০ হাজার টন চাল

Link Copied!

জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে আরও ২০ হাজার মেট্রিক টন চাল বাংলাদেশে এসেছে। এ চাল আমদানি করেছে খাদ্য অধিদফতর। সোমবার (২৮ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩ ফেব্রুয়ারি সম্পাদিত জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি থাই বিন ০৯ জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছিল, যা ইতোমধ্যে দেশে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলেন, চাল খালাসের কার্যক্রম শুরু করা হয়েছে।