ঢাকাMonday , 28 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন মামলায় গ্রেপ্তার তুরিন আফরোজসহ ৫ জন

Link Copied!

পৃথক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ, আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদসহ ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন। গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা হলেন- পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক মশিউর রহমান, মোল্লা নজরুল ইসলাম ও ছাত্রলীগ নেত্রী খাদিজা আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ধানমন্ডি থানার মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা মশিউর ও মোল্লা নজরুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত ওই আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ছাড়া মিরপুর থানার একটি মামলায় সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ধানমন্ডি থানার আরেকটি মামলায় আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ ও খাদিজা আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ৮ এপ্রিল তুরিন আফরোজকে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার নিজের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ১৭ এপ্রিল শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। অন্যরাও গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।