ঢাকাSunday , 27 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাউথইস্ট ব্যাংকের প্রাইমারি ডিলারস পিডিবিএল এর ৬০তম পরিচালনা পর্ষদের সভা ও ৭৯তম দ্বি-মাসিক সভা

Link Copied!

সাউথইস্ট ব্যাংক পিএলসি, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকার গুলশানের লেকশোর হোটেলে প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেড (পিডিবিএল)-এর ৬০তম পরিচালনা পর্ষদের সভা এবং ৭৯তম দ্বি-মাসিক সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন পিডিবিএল-এর চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান। সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মো. ছাদেক হোসাইন, পিডিবিএল-এর অন্যান্য সদস্য ব্যাংকের সিইও/এমডি এবং পিডিবিএল-এর সিইও সভায় উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন ব্যাংকের ট্রেজারি প্রধান, ট্রেজারি ডিলার ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশের সরকারি সিকিউরিটিজ বাজারের উন্নয়ন, মানি মার্কেটের গতিশীলতা, মার্কেট লিকুইডিটি এবং দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।