ঢাকাSunday , 27 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাউথইস্ট ব্যাংক ও ট্রপিক্যাল হোমসের মধ্যে এমওইউ স্বাক্ষর

Link Copied!

সাউথইস্ট ব্যাংক পিএলসি. ও ট্রপিক্যাল হোমস্ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ট্রপিক্যাল হোমস্ লিমিটেডের গ্রাহকরা তুলনামূলক কম সুদ হারে এবং অন্যান্য বিশেষ সুবিধা সহ সাউথইস্ট হোম লোন উপভোগ করবেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মাছুম উদ্দিন খান এবং ট্রপিক্যাল হোমস্ লিমিটেডের পরিচালক (সেলস এন্ড মার্কেটিং), এম হক ফয়সাল তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী, ট্রপিক্যাল হোমস্ লিমিটেডের জেনারেল ম্যানেজার (সেলস্), মোহাম্মদ রাকিব হোসেন এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।