ঢাকাSunday , 27 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৩তম সভা অনুষ্ঠিত

Link Copied!

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদের ৬৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান বাহারুল আলম বিপিএম।

উক্ত সভায় ২০২৪ সালের ব্যাংকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয় এবং নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করা হয়।

এছাড়াও সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এস এম সাজ্জাত আলী, এনডিসি, কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ; এ কে এম শহিদুর রহমান, পিপিএম, এনডিসি, মহাপরিচালক, র‌্যাব; মো. মতিউর রহমান শেখ, অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন), বাংলাদেশ পুলিশ; আবু হাসান মুহম্মদ তারিক, বিপিএম, অ্যাডিশনাল আইজি, রেক্টর, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ; গোলাম রসুল, অ্যাডিশনাল আইজি (চলতি দায়িত্ব), স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ; মোঃ তওফিক মাহবুব চৌধুরী, বিপিএম, অ্যাডিশনাল আইজি (ডেভলপমেন্ট), বাংলাদেশ পুলিশ; কাজী মো. ফজলুল করিম, ডিআইজি (অ্যাডমিন), পুলিশ হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ; ড. শোয়েব রিয়াজ আলম, বিপিএম (সেবা), ডিআইজি, বাংলাদেশ পুলিশ; মোঃ আমিনুল ইসলাম, বিপিএম (বার), ডিআইজি (পুলিশ টেলিকম), বাংলাদেশ পুলিশ; মুনতাসিরুল ইসলাম, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (হাইওয়ে পুলিশ), বাংলাদেশ পুলিশ; সুফিয়ান আহমেদ, অ্যাডিশনাল ডিআইজি (যুগ্ম-কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ), বাংলাদেশ পুলিশ; আহমদ মুঈদ, অ্যাডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ পুলিশ; কামরুল হাসান তালুকদার, ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ, প্রেসিডেন্ট ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন; মাসুদ খান, এফসিএ, এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক; কিমিয়া সাদাত, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এবং কোম্পানি সচিব সাইফুল আলম এফসিএস সভায় উপস্থিত ছিলেন।