ঢাকাSaturday , 26 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত

Link Copied!

কর্মসংস্থান ব্যাংকের চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলাধীন আঞ্চলিক ও শাখা ব্যবস্থাপক এবং মাঠকর্মীদের অংশগ্রহণে শুক্রবার(২৫ এপ্রিল) “ব্যবসায়িক উন্নয়ন সভা-২০২৫” বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে। কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, নিরীক্ষা মহাবিভাগের মহাব্যবস্থাপক মো: আমিরুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো: মোমতাজ উদ্দিন। এছাড়াও কর্মসংস্থান ব্যাংক, প্রধান কার্যালয়ের ঋণ আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মুহ: আকতার হোসেন প্রধান উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সকলকে নিজ নিজ জায়গা হতে প্রচলিত নিয়ম-নীতির প্রতি আরও আন্তরিক হওয়ার পরামর্শ প্রদান করেন।

এছাড়াও তিনি চলতি অর্থবছরের অবশিষ্ট সময়ে ব্যবসায়িক লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনে সকলকে সচেষ্ট হওয়ার আহবান জানান। ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে, কর্মসংস্থান ব্যাংক সৃষ্টির মূল উদ্দেশ্য বাস্তবায়নে সকলের প্রতি আহবান জানান। বিশ্বায়নের যুগে প্রতিযোগীতায় টিকে থাকতে কর্মসংস্থান ব্যাংক-কে একটি উন্নত, আধুনিক ও গ্রাহকবান্ধব ব্যাংককে পরিণত করার জন্য সকলকে আন্তরিকভার সাথে কাজ করার পরামর্শ প্রদান করেন। বর্তমান ব্যবসায়িক পরিস্থিতিতে কর্মসংস্থান ব্যাংককে সেরা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য তিনি সকলের প্রতি তাগিদ প্রদান করেন। এসময়ে তিনি নতুন নতুন ঋণ প্রদানের মাধ্যমে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।