২০২৫ সালের হজ্বের প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি সরকার। আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে এবারের হজ্ব ফ্লাইট। ফলে সারাবিশ্ব থেকে মুসলিম হজ্ব যাত্রীরা সৌদি আরবের মক্কায় এসে সমবেত হবেন। এই ধারাবাহিকতায় এবার হজের খুতবা কতটি এবং কী কী ভাষায় অনুবাদ করা হবে জানিয়েছে দেশটি। শনিবার (২৬ এপ্রিল) দেশটি জানায়, ১৪৪৬ হিজরির পবিত্র হজের খুতবা ২০টি ভাষায় অনুবাদ করা হবে। সেই ভাষাগুলো হলো- ১. ইংরেজি; ২। ফ্রেঞ্চ; ৩। মালয়; ৪. উর্দু; ৫। ফারসি; ৬. চাইনিজ; ৭. তুর্কি; ৮. রাশিয়ান; ৯। হাউসা; ১০। বাংলা; ১১। সুইডিশ; ১২. স্প্যানিশ; ১৩। সোয়াহিলি; ১৪। আমহারিক; ১৫। ইটালিয়ান; ১৬। পর্তুগিজ; ১৭। বসনিয়ান; ১৮। মালায়লাম; ১৯। ফিলিপিনো; ২০। জার্মান। হজ্বের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ৯ জিলহজ মক্কার অদূরে আরাফাতের ময়দানে। সেখানে মসজিদে নামিরায় হজের ইমাম আরবিতে খুতবা পাঠ করেন। একসঙ্গে সেই খুতবা বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়। এবার চাঁদ দেখাসাপেক্ষে ৫ বা ৬ জুন হজ পালিত হতে পারে।

