ঢাকাWednesday , 11 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১২

Link Copied!

naijariyaআন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার মানডে মার্কেটের কাছে মঙ্গলবার এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। বর্নো প্রদেশের রাজধানী মাইদুগুরিতে এক নারী জঙ্গি ওই হামলা চালিয়েছিলেন বলে স্থানীয় হাসপাতাল এবং সামরিক সূত্রগুলো জানিয়েছে।
মাত্র তিন দিন আগে ওই একই শহরে সিরিজ বোমা হামলায় ৫৮ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছিলেন।
নাইজেরিয়ার এক সামরিক সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল চারটার দিকে বিস্ফোরণের বিকট শব্দে কেপে ওঠে গোটা মাইদুগুরি শহর। হামলায় ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। এ খবরের সত্যতা স্বীকার করে বর্নোর স্টেট স্পেসালিস্ট হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, তাদের মর্গে ১২টি মৃতদেহ আনা হয়েছে।
রয়টার্স আরো বলছে শহরের মানডে মার্কেটের কাছে এক নারী হামলাকারী ওই আত্মঘাতী হামলা চালিয়েছেন। এর আগেও ওই মার্কেটে  বেশ কয়েকটি রড় ধরনের হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবারের ওই হামলার আগে ইরাক ও সিরিয়ায় প্রভাব বিস্তারকারী গোষ্ঠী ইসলামিক স্টেটের প্রতি আনুগত্য স্বীকার করেছিল বোকো হারাম।
এদিকে প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই হামলার পর মাইদুগুরির জনাকীর্ণ বাবালায়ি এলাকা থেকে আরো একটি বোমা উদ্ধার এবং নিষ্ক্রিয় করেছে পুলিশ।
উল্লেখ্য, এই মাইদুগুরি শহর থেকেই বোকো হারামের উত্থান। চরমপন্থি এই গোষ্ঠটি নাইজেরিয়ার ৩৬টি প্রদেশের সবক’টিতে ইসলামিক আইন প্রয়োগের দাবিতে গত ছয় বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে।