ঢাকাWednesday , 11 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরব-সুইডেন সামরিক চুক্তি বাতিল

Link Copied!

swedenআন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব-সুইডেন সম্পর্কের হঠাৎ অবনতি ঘটার প্রতিফলন ঘটেছে একটি দ্বিপাক্ষিক সামরিক চুক্তিতে। দীর্ঘকাল ধরে চলে আসা চুক্তিটি এ বছরে নবায়িত না হয়ে বাতিল ঘোষিত হলো। এ চুক্তি বাতিল হওয়ায় বিশ্বের বারোতম বৃহত্তর অস্ত্র বিক্রয়কারী দেশ সুইডেনের সঙ্গে মধ্যপ্রাচ্যের তেলবিপ্লবী দেশ সৌদি আরবের অস্ত্রক্রয়হ সামরিক প্রশিক্ষণ ও প্রযুক্তি বিনিময় পুরোপুরি বন্ধ হয়ে গেল।
মানবাধিকার পরিস্থিতিকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদে দুই দেশের সম্পর্কের এ অবনতি ঘটে। মানবাধিকার পর্যবেক্ষক সংস্থাসমূহের নথি অনুযায়ী সৌদি আরবের অবস্থান কখনই ভালো ছিল না। নারীদের ওপর অবমাননাসূচক অসংখ্য আইনসহ মতপ্রকাশের স্বাধীনতার চূড়ান্ত বাধাগ্রস্ততা নিয়ে সৌদি-বিতর্ক বহু পুরাতন। সম্প্রতি সমাজকর্মী ও লেখক রাইফ বাদাবিকে ‘ধর্ম অবমাননার অভিযোগে’ কারাদণ্ড ও চাবুকপেটা করার বিধানের কারণে দেশটির প্রতি সমালোচনার পরিধি নতুনভাবে বেড়ে গেছে।
সৌদি আরবে মানবাধিকার পরিস্থিতির অবনমন নিয়ে সুইডেন সম্প্রতি নেতিবাচক মন্তব্য করে যা সৌদি আরবের কূটনৈতিক পর্যায়ে সমালোচিত হয়। তার জের ধরে নতুন এক ঘটনা ঘটে।
মিশরের রাজধানী কায়রোয় আরব লীগের এক বৈঠকে বক্তব্য রাখার জন্যে উপস্থিত ছিলেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মার্গট ওয়ালস্ট্রম। তার বক্তব্য রাখার প্রাক্কালে সৌদি আরব তাতে বাধাপ্রদান করে। এতে মার্গটের বক্তব্য ছাড়াই বৈঠক সমাপ্ত হয়। মার্গটের মুখপাত্রের বক্তব্য- সুইডেনের করা সমালোচনার জের ধরে দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে বক্তব্য দানে বাধা দেয় সৌদি আরব।
এ ঘটনার প্রতিক্রিয়া দেখায় ইউরোপীয় দেশটি। সুইডেন বিগত ২০০৫ সাল থেকে সৌদি আরবের সঙ্গে সামরিক চুক্তির আওতায় অস্ত্র বিকিকিনিসহ যুদ্ধপ্রযুক্তি বিনিময় ও প্রশিক্ষণ প্রদানে জড়িত। শেষবার চুক্তিটি ২০১৪ পর্যন্ত নবায়িত ছিল এবং পুনরায় ২০১৫ সাল থেকে নবায়নের ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকার কথা ছিল। কিন্তু তার ব্যতয় ঘটালো সুইডেন। তবে সৌদি আরব ভালো ক্রেতা ছিল বলে মন্তব্য করেছেন সুইডেনের সংশ্লিষ্ট অধিদপ্তরের এক মুখপাত্র।