ঢাকাThursday , 24 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় সেনা নিহত: জম্মু ও কাশ্মীরে ফের গোলাগুলি

Link Copied!

ভয়াবহ জঙ্গি হামলায় মঙ্গলবার ২৬ পর্যটক প্রাণ হারিয়েছিলেন। এরই মধ্যে আজ সকাল থেকেই ভারতীয় সেনা ও বিচ্ছিন্নতাবাদীদের প্রচণ্ড গোলাগুলি ও সংঘর্ষ হয়েছে উধমপুরে। এ ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানের মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানায় ভারতীয় বার্তা সংস্থা হিন্দুস্থান টাইমস। জানা যায়, জম্মু ও কাশ্মীরের উধমপুরের দুদু-বসন্তগড় এলাকায় বিদ্রোহী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। যদিও এখনও বিস্তারিত কোনও খবর জানা যায়নি। এর আগে, গত ২২ এপ্রিল পহেলগাঁওতে পর্যটকদের ওপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। গুলি করার আগে পর্যটকদের ধর্ম নিশ্চিত করেছিল জঙ্গিরা। এমনই দাবি মৃতদের পরিবারের। সেই হামলাকারীদের ধরতে কাশ্মীর পুলিশ তল্লাশি চালাচ্ছে। এরই মাঝে জঙ্গিদের গ্রেপ্তার করার ক্ষেত্রে তাদের গতিবিধি সম্পর্কে খোঁজ দিতে পারলে ২০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছে অনন্তনাগ পুলিশ। সেই সঙ্গেই অনন্তনাগ পুলিশ জানিয়ে দিয়েছে, যিনি এই খবর দেবেন তার পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে। সেই সঙ্গে দুটি ফোন নম্বর ও একটি ইমেল আইডি জানানো হয়েছে। ইতিমধ্য়েই পহেলগাঁও জঙ্গি হামলায় সন্দেহভাজন জঙ্গিদের ছবি প্রকাশ করেছে ভারত সরকার। তারা হলো:- আদিল, আসিফ ফুজি, সুলেমান শাহ এবং আবু তালহা। জানা যায়, তারা চারজনই ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)-এর সদস্য।