ঢাকাTuesday , 22 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২১ দিনে প্রবাসী আয় প্রায় ২৪ হাজার কোটি টাকা

অনলাইন ডেস্ক
April 22, 2025 10:12 pm
Link Copied!

চলতি এপ্রিল মাসের প্রথম ২১ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ২৪ হাজার কোটি টাকা রেমিট্যান্স। ডলারে এর পরিমাণ ১৯৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৩৬ লাখ ডলার। মঙ্গলবার (২২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংক জানায়, এপ্রিলের প্রথম ২১ দিনে প্রবাসী আয় বেড়েছে ৪০ দশমিক ৭০ শতাংশ। গত বছরের একই সময়ে দেশে এসেছিল ১৩৯ কোটি ৭০ লাখ ডলার। এদিকে চলতি মাসের ২১ এপ্রিল একদিনেই দেশে এসেছে ৮ কোটি ৫০ লাখ ডলার। চলতি অর্থবছরে ২১ এপ্রিল পর্যন্ত দেশে মোট এসেছে ২ হাজার ৩৭৫ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১ হাজার ৮৪৭ কোটি ১০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের মার্চ মাসে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার। এর আগে জানুয়ারিতে ২১৯ কোটি ও ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৮০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।
পূর্ববর্তী রেমিট্যান্স প্রবাহ (২০২৪ সালের মাসভিত্তিক):
জানুয়ারি: ২১১ কোটি ৩১ লাখ ডলার
ফেব্রুয়ারি: ২১৬ কোটি ৪৫ লাখ ডলার
মার্চ: ১৯৯ কোটি ৭০ লাখ ডলার
এপ্রিল: ২০৪ কোটি ৪২ লাখ ডলার
মে: ২২৫ কোটি ৪৯ লাখ ডলার
জুন: ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার
জুলাই: ১৯১ কোটি ৩৭ লাখ ডলার
আগস্ট: ২২২ কোটি ৪১ লাখ ডলার
সেপ্টেম্বর: ২৪০ কোটি ৪৭ লাখ ডলার
অক্টোবর: ২৩৯ কোটি ৫০ লাখ ডলার
নভেম্বর: ২১৯ কোটি ৯৫ লাখ ডলার
ডিসেম্বর: ২৬৩ কোটি ৮৭ লাখ ডলার
২০২৪ সালে প্রবাসী আয় ছিল মোট ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ ডলার। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ২০২৪ সালের ডিসেম্বরে (২৬৩.৮৭ কোটি ডলার), আর দ্বিতীয় সর্বোচ্চ ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারিতে (২৫২.৮০ কোটি ডলার)।