ঢাকাTuesday , 22 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অল্পের জন্য রক্ষা পেলেন বিমানে থাকা ৩০০ যাত্রী

Link Copied!

ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে। এসময় ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান উড্ডয়নের আগমুহুর্তে ইঞ্জিনে হঠাৎ আগুন লেগে যায়। বিমানটিতে প্রায় ৩০০ আরোহী ছিলেন। আগুনের ঘটনার পর তারা দ্রুত বিমানটি থেকে বের হয়ে আসেন। সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেই বিমানবন্দরে টারম্যাকে থাকা অবস্থায় ডেল্টা এয়ারলাইনসের একটি বিমানের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগার পর যাত্রীদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানের ডান পাশের ইঞ্জিন থেকে ধোঁয়া ও আগুন বের হচ্ছে এবং যাত্রীরা ইনফ্লেটেবল জরুরি স্লাইড দিয়ে নামছেন। বিমানের পাশে অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর গাড়ি দাঁড়িয়ে আছে এবং যাত্রীরা টারম্যাকে অপেক্ষা করছেন। ডেল্টা এয়ারলাইনসের ফ্লাইট ১২১৩ অরল্যান্ডো থেকে আটলান্টার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। বিমানে তখন প্রায় ৩০০ জন মানুষ ছিলেন—এর মধ্যে ২৮২ জন যাত্রী, ১০ জন কেবিন ক্রু এবং ২ জন পাইলট। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। বিমানবন্দরের অগ্নিনির্বাপণ ও উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ডেল্টা এয়ারলাইনস এক বিবৃতিতে জানানো হয়, ইঞ্জিনে আগুন দেখা যাওয়ার সঙ্গে সঙ্গেই কেবিন থেকে যাত্রীদের বের করে আনা হয়। এদিকে যাত্রীদের এমন অভিজ্ঞতার জন্য দুঃখ প্রকাশ করেছে এয়ারলাইন্সটি। ডেল্টা এয়ারলাইন্স বলছে, নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই নয়। আমরা যত দ্রুত সম্ভব যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করছি।এদিকে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।