ঢাকাTuesday , 10 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজনৈতিক অস্থিরতায় ব্যাপক ক্ষতি, প্রবৃদ্ধি হতে পারে ৬%

Link Copied!

IMFনিজস্ব প্রতিবেদক : আইএমএফ মিশনের প্রধান রডরিগো কুবেরো বলেছেন, ‘বর্তমান অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৬ শতাংশ হতে পারে। তবে চলমান রাজনৈতিক অস্থিরতা দির্ঘায়িত হলে এর উপর নেতিবাচক প্রভাব পড়বে।’
মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রডরিগো কুবেরো বলেন, ‘বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিাজার্ভ বাড়ছে। এছাড়া গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজের পরিবেশ উন্নতির দিকে যাচ্ছে।’
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশে কমছে না এমন প্রশ্নে আইএমএফ মিশনের প্রধান বলেন, ‘বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ইতিপূর্বে এখাতে লোকসান দিয়েছে। বর্তামানে তার কিছুটা পুষিয়ে নিচ্ছে। তবে তেলের মূল্য কমানোর কোনো কথা বলেনি সরকার।’
সাম্প্রতিক মাসগুলোতে রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের অর্থনীতি ব্যাপক ক্ষতি হচ্ছে- এমন মন্তব্য করে রডরিগো বলেন, ‘এর ফলে বাংলাদেশের পরিবহন ও সেবাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘ মেয়াদে বিনিয়োগ ও উন্নয়ন প্রবৃদ্ধির জন্যও এটা বিরাট বাধা।’
আইএমএফ প্রতিনিধি দলের প্রধান বলেন, ‘সরকারের সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে অর্থনীতিতে এর কতটা প্রভাব পড়েছে তা দ্রুত নিরূপণ করা সম্ভব নয়।’