ঢাকাMonday , 21 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একদল ইসরায়েলি আটক গাজায় অনুপ্রবেশ চেষ্টাকালে

Link Copied!

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বাফার জোন অতিক্রম করে অনুপ্রবেশের চেষ্টা করেছেন বেশ কয়েকজন ইসরায়েলি। তবে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রবিবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা টাইমস অব ইসরায়েল। আইডিএফের বরাতে প্রতিবেদনটিতে বলা হয়েছে, সম্প্রতি কয়েকজন ইসরায়েলি নাগরিক গাজা উপত্যকায় প্রবেশের চেষ্টা করেন। ঘটনা জানার পর সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের। আইডিএফের ভাষ্য অনুযায়ী, সীমান্তবর্তী বাফার জোনে প্রবেশ করেছিলেন ইসরায়েলি ওই নাগরিকরা। তবে গাজার সীমানায় প্রবেশ করতে পারেননি তারা। এর আগেই তাদের ধরে ফেলে ইসরায়েলি বাহিনী। আইডিএফ বলছে, অনুপ্রেবেশের চেষ্টাকারী এ ইসরায়েলিদের মধ্যে হামাসের হাতে জিম্মি অনেকের আত্মীয়-স্বজনও রয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ও ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কঠোর নজরদারি চালানো হবে। তবে আটক ব্যক্তিদের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ২০২৩ সালের অক্টোবরে গাজায় অভিযান শুরুর পর থেকে ইসরায়েলি নাগরিকদের জন্য ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ নিষিদ্ধ করা হয়। এরপরও অনেক ইসরায়েলি গাজায় প্রবেশের চেষ্টা করে।