ঢাকাMonday , 21 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ সেনাপ্রধানের

Link Copied!

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া। সোমবার (২১ এপ্রিল) ঢাকা সেনানিবাসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও অবদানের ভূয়সী প্রশংসা করেন জ্যাঁ-পিয়ের লাক্রোয়া। বৈঠকে তিনি শান্তিরক্ষা মিশনে মোতায়েনের পূর্বপ্রস্তুতি, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ ছাড়া, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এ মোতায়েন সেনাসদস্যদের কর্মকাণ্ড ও পেশাদারিত্বেরও প্রশংসা করেন জাতিসংঘের এই শীর্ষ কর্মকর্তা। সেনাবাহিনী প্রধান জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন এবং ভবিষ্যতেও এই অঙ্গীকার দৃঢ় থাকবে বলে জানান।