ঢাকাSunday , 20 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর ফকিরাপুলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৩ জন দগ্ধ

Link Copied!

রাজধানীর ফকিরাপুলে গরমপানির গলিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন ৩ জন। রবিবার (২০ এপ্রিল) ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ দৈনিক পাজ্ঞেরী নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফকিরাপুলের ৫৪/১ গরম পানির গলির পঞ্চম তলা ভবনের দ্বিতীয় তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে গেছে। হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগুনে ৩ জন আহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।’