ঢাকাSunday , 20 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পারমাণবিক চুক্তি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের অগ্রগতি

Link Copied!

ইরান ও যুক্তরাষ্ট্র একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তির কাঠামো তৈরির লক্ষ্যে বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকে সম্মত হয়েছে। আগামী ২৬ এপ্রিল আবার আলোচনায় বসতে পারেন তারা। শনিবার (১৯ এপ্রিল) ইতালির রাজধানী রোমে দ্বিতীয় দফায় চার ঘণ্টা ধরে এ আলোচনা হয়। আলোচনার দু’দেশ আলোচনার ধারা অব্যাহত রাখতে সম্মত হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ‘আলোচনা গঠনমূলক ছিল এবং কয়েকটি মূলনীতিতে অগ্রগতি হয়েছে।’ আগামী বুধবার ওমানে বিশেষজ্ঞরা বৈঠকে বসবেন এবং শনিবার শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা তাদের কাজ পর্যালোচনা করবেন। ২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের সময় ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করে যুক্তরাষ্ট্র। ওই চুক্তি অনুযায়ী, ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করার প্রতিশ্রুতি দেয় এবং বিনিময়ে তাদের ওপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কিন্তু ২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন। পরবর্তী সময়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ‘সর্বোচ্চ চাপ’ কৌশলের মাধ্যমে আবারও ইরানের ওপর কঠোর অবস্থান গ্রহণ করেন ট্রাম্প। তবে গত মার্চে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উদ্দেশ করে লেখা এক চিঠিতে তিনি নতুন করে আলোচনার আহ্বান জানান। একই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি। বর্তমানে রোমে অনুষ্ঠিত আলোচনা এবং ভবিষ্যৎ বৈঠকের পরিকল্পনা ইঙ্গিত দিচ্ছে, দুই দেশের মধ্যে একবার ভেঙে পড়া সংলাপ আবারও জোড়া লাগতে শুরু করেছে।