ঢাকাSaturday , 19 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

আইএসপিআর
April 19, 2025 8:03 pm
Link Copied!

সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে সদর দপ্তর লজিস্টিকস্ এরিয়ার ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাসস্থ ৯০১ সেন্ট্রাল ওয়ার্কশপ, ইএমইের মসজিদে ১৮ এপ্রিল আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় মেজর জেনারেল মোঃ মোস্তাগাউছুর রহমান খান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, জিওসি ও এরিয়া কমান্ডার, লজিস্টিকস্ এরিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনী দল এবং রানারআপ হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ নৌবাহিনী দল। গত ১৫ এপ্রিল ২০২৫ তারিখে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মোট ৩টি দল (সেনা, নৌ ও বিমান) অংশগ্রহণ করে। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল পদবীর সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি, জিডি (পি), এয়ার অধিনায়ক, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার। এই প্রতিযোগিতার মাধ্যমে ৩ বাহিনীর সদস্যদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাবের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত হবে।