ঢাকাSaturday , 19 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘আ.লীগের মিছিল ঠেকাতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

Link Copied!

ভবিষ্যতে যেন আওয়ামী লীগ আর কোনো মিছিল করতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, পুলিশ যদি এটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি পুলিশ বাহিনীকে এ কঠোর বার্তা দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার চেষ্টা করা হচ্ছে। এ জন্য পুলিশ সদস্যদের বিষয়টিও ভাবা হচ্ছে। আমরা চেষ্টা করছি, যারা নিচের স্তরের পুলিশ সদস্য তাদের নিজ নিজ জেলায় রাখার। তাহলে তারা সহজেই পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। তাদের (পুলিশ) ছুটির সংখ্যা খুবই কম বলে জানান তিনি। বিমানবন্দরে থানার বিভিন্ন কক্ষ এবং ক্যানটিন পরিদর্শন করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের থাকা, খাওয়ার ব্যবস্থা কেমন সেটি পরিদর্শন করছি। থাকা-খাওয়া ঠিকমতো না হলে পুলিশ সদস্যদের দিয়ে কাজ করানো যাবে না। উল্লেখ্য,গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের ‍মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ পুনরায় রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। গত কিছুদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ঝটিকা মিছিল করেছে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। যা নিয়ে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। এ নিয়ে রাজধানীর উত্তরাসহ বেশ কিছু জায়গায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। তাদের দাবি গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ পুনরায় রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এতে নীরব ভূমিকা পালন করছে পুলিশ সদস্যরা।
একই সঙ্গে তারা দাবি তুলছেন আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ ও জুলাই আন্দোলনে গণহত্যা চালানোর দায়ে তাদের বিচারের আওতায় আনার।