ঢাকাThursday , 17 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের কাছে ৪.২ বিলিয়ন ডলার ফেরত চেয়েছে বাংলাদেশ

Link Copied!

স্বাধীনতাপূর্ব বাংলাদেশের সম্পদ ফেরত এবং ১৯৭১ সালের গণহত্যার জন্য সাধারণ ক্ষমা চাওয়ার বিষয়ে আলোচনায় সম্মত হয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শেষে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, পাকিস্তানের কাছে ৪ দশমিক ২ বিলিয়ন ডলার দাবি করেছে বাংলাদেশ, যা স্বাধীনতার পূর্বের সম্পদের অংশ হিসেবে বিবেচিত। বিষয়টি নিয়ে আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে ইসলামাবাদ। এছাড়া, বাংলাদেশে এখনও অবস্থানরত প্রায় ৩ লাখ ২৫ হাজার পাকিস্তানির প্রত্যাবাসন নিয়েও উভয় দেশের মধ্যে আলোচনা হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে দুই দেশ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। খুব শিগগিরই ঢাকা-ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনার কথাও জানান পররাষ্ট্র সচিব। তিনি বলেন, “জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি, তবে এটি কোনও পক্ষপাত নয়।”