ঢাকাThursday , 17 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার সাবেক এমপি বেনজীর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

Link Copied!

ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ ও তার স্ত্রী সাহিনা আহমেদের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মামলায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। বেনজীর আহমেদকে দুটি মামলাতেই আসামি করা হয়েছে। একটিতে আসামি করা হয়েছে তার স্ত্রীকে। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে করা মামলায় ১৭ কোটি ৯৯ লাখ ৫২ হাজার ৯৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ১১টি ব্যাংক অ্যাকাউন্টে ৮৪ কোটি ৪২ লাখ ১০ হাজার ২৬৬ টাকা লেনদেনের তথ্যও পাওয়া গেছে। আরেক মামলায় সাহিনা আহমেদের বিরুদ্ধে ৯৭ লাখ ৪৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, সাহিনা আহমেদ তার স্বামীর সহায়তায় এবং অসৎ উদ্দেশ্যে যোগসাজশের মাধ্যমে এ সম্পদ অর্জন করেছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গতবছরের ৫ আগস্টে স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর থেকে ঢাকা জেলা আওয়ামী লীগের এই নেতা আত্মগোপনে রয়েছেন। এর আগে ২০২৩ সালের আগস্টে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেনজীরসহ ৫ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। গত ১১ মার্চ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ঘটনায় এক হাজার ১২৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৩২ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সেই মামলাতেও বেনজীরকে আসামি করা হয়েছে।