ঢাকাTuesday , 10 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারে ছাত্র-পুলিশ সংঘর্ষ

Link Copied!

myanmar-student-protestআন্তর্জাতিক ডেস্ক : নতুন শিক্ষা খসড়া আইনের প্রতিবাদে মিয়ানমারে ছাত্রদের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় প্রায় একশজনকে আটক করা হয়। মঙ্গলবার লেতপাদান শহরে এ ঘটনা ঘটে।
ছাত্রদের দাবি , নতুন খসড়া শিক্ষা আইনে লেখাপড়ার স্বাধীনতা হরণ করা হয়েছে এবং সরকারের হাতে উচ্চশিক্ষা নিয়ন্ত্রণের ক্ষমতা কেন্দ্রীভূত করেছে।  স্কুল পদ্ধতির বিকেন্দ্রীকরণ, জাতিগত সংখ্যালঘুদের ভাষায় শিক্ষাদান, এবং ইউনিয়ন করার অধিকার দাবিতে শিক্ষার্থীরা জানুয়ারি থেকেই মান্দালয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। লেতপাদনে তাদেরকে এক সপ্তাহেরও বেশি সময় ধরে আটকে রাখে পুলিশ। মিছিল নিয়ে এগুতে না দেয়ার জন্য যানবাহন এবং কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দেয়া হয় রাস্তা।
মঙ্গলবার প্রায় ২শ ছাত্র ও তাদের সমর্থকরা প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভকারীরা মান্দালায়ের কেন্দ্রীয় শহর থেকে  পদযাত্রা করে মিয়ানমারের বানিজ্যিক শহর ইয়াঙ্গুন পর্যন্ত যেতে চেয়েছিল। লেতপাদন এলাকায় পৌছালে পুলিশ তাদের বাঁধা দেয়। এসময় ছাত্ররা পুলিশের বাধা ভেঙে বেরিয়ে যেতে চাইলে কাঁটাতারের বেড়ায় অনেকের হাত-পা কেটে যায়, অনেকে সংজ্ঞা হারিয়ে ফেলে। এসময় পুলিশ গুলি ছুঁড়লে শিক্ষার্থীরা একটি বৌদ্ধ মন্দিরে আশ্রয় নেয়। এসময় কয়েকজন ছাত্রকে পুলিশ টেনে-হিঁচড়ে ট্রাকে তুলে নিয়ে যায়।
হানি উ নামে এক বিক্ষোভকারী বার্তা সংস্থা এপিকে বলেন, অনেককে পেটানো হয়েছে এবং ছাত্রীসহ অনেককে আটক করা হয়েছে।