ঢাকাTuesday , 10 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘মরিয়া সিসি’ অস্ত্র চাইছেন যুক্তরাষ্ট্রের কাছে

Link Copied!

sisiআন্তর্জাতিক ডেস্ক : মিশরের রাষ্ট্রপ্রধান আব্দেল ফাত্তাহ আল সিসি অস্ত্রসংকটে পড়েছেন। এ সংকট থেকে উত্তরিত হওয়ার জন্যে মরিয়া হয়ে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইছেন তিনি। সোমবার ফক্স নিউজ চ্যানেলে সম্প্রচারিত সাক্ষাতকারে এ তথ্য জানা যায়।
সাক্ষাতকারে তিনি বলেন,যুক্তরাষ্ট্রের বোঝা উচিৎ- অস্ত্র এবং সমর-উপকরণের জন্যে আমরা মরিয়া হয়ে আছি। গভীর হাহাকারে আছি। আমরা এমন এক সময়ে আছি যখন মিশরীয়রা গভীরভাবে উপলব্ধি করছে- সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করাটা তাদের জন্যে কতটা প্রয়োজনীয় হয়ে পড়েছে। এই সংকটকালে তারা যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতীম উপস্থিতি মনেপ্রাণে কামনা করছে।
জানা গেছে- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আসছে বৃহস্পতিবার মিশর সফর করবেন। সেখানে কাগজে কলমে মিশরের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনার কথা রয়েছে। তবে অস্ত্র-নৈতিক আলোচনাও সূচিত হতে পারে। কেননা, কেরি মিশরের অপরাপর রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গেও বৈঠকে বসবেন বলে জানা গেছে। ঐসকল বৈঠকে বৈশ্বিক পরিস্থিতি ও তার নিয়ন্ত্রণ-পরিবর্তন নিয়ে আলোচনা হবে।
সাক্ষাতকারে সিসি আরও বলেন, তার দেশ খুব কঠিন সময় অতিক্রম করছে। এ সময়ে সামর্থবান সকল দেশেরই উচিৎ মিশরের পাশে এসে দাঁড়ানো। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিই তার ব্যক্তিগত প্রত্যাশা সবচেয়ে বেশি।