ঢাকাSaturday , 12 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এসবিএসি ব্যাংকের ১২তম বর্ষপূর্তি উদযাপন

Link Copied!

এসবিএসি ব্যাংকের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানান হয়েছে,এসবিএসি ব্যাংক পিএলসির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে কেক কেটে উদযাপন করেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মোখলেসুর রহমান।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- ব্যাংকের ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হেলালউদ্দিন, অডিট কমিটির চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকসুদুর রহমান সরকার এফসিএমএ, ব্যাংকের পরিচালক মোহাম্মদ আইয়ুব, হাফিজুর রহমান বাবু, মোহাম্মদ মাহবুবুর রহমান ও মুশফিকুর রহমান এবং স্বতন্ত্র পরিচালক প্রফেসর মোহাম্মদ মকবুল হোসেন ভুঁইয়া।

এসময়ে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ রবিউল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন ভুঁইয়া ও মোঃ নাজিমুদ্দৌলাসহ প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।