ঢাকাThursday , 10 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এনডিসি কোর্সের প্রতিনিধিদলের এফবিসিসিআই পরিদর্শন

Link Copied!

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’ (এফবিসিসিআই) পরিদর্শন করেছে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) কোর্স ২০২৫ -এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। কোর্স কারিকুলামের অংশ হিসেবে এফবিসিসিআই পরিদর্শনে আসেন তারা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে রিয়ার অ্যাডমিরাল এ কে এম জাকির হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এর নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ সিভিল সার্ভিস এবং ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, পাকিস্তান, চীন, কাতার, কুয়েত, কেনিয়া, নাইজেরিয়া, সৌদি আরবসহ প্রায় ৩৯ টি দেশের স্বশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এফবিসিসিআই’র মতিঝিল কার্যালয়ে আসেন। প্রতিনিধিদলকে স্বাগত জানান এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান। পরে প্রতিনিধিদলের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এফবিসিসিআই’র চলমান কার্যক্রম ও এলডিসি পরবর্তী বিভিন্ন কর্মপরিকল্পনার ওপর আলোকপাত করেন মো. হাফিজুর রহমান। পাশাপাশি বেসরকারি খাতের উন্নয়নের মাধ্যমে একটি শক্তিশালী অর্থনীতি গঠন ও বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখতে এনিডিসি কোর্স এর চৌকস সদস্যবৃন্দ তাদের শক্তি ও বুদ্ধিমত্তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন এফবিসিসিআইর মহাসচিব মো. আলমগীর। সভায় একটি প্রেজেন্টেশন উপস্থাপনের মাধ্যমে এফবিসিসিআইর গঠন, মিশন ও ভিশন ও কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন এফবিসিসিআই মহাসচিব।