ঢাকাTuesday , 10 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এমপিও বঞ্চিত শিক্ষকদের অনশন

Link Copied!

teacherনিজস্ব প্রতিবেদক : এমপিও বঞ্চিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণী শাখার শিক্ষকরা অনশন পালন করছেন। দ্বিতীয় বছরেই এমপিও দেয়ার শর্তে তাদের নিয়োগ দেয়া হয়েছিল।
মঙ্গলবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওর দাবিতে তারা এ অনশন পালন করছেন।
অনশনে শিক্ষকরা বলেন, সরকারি প্রজ্ঞাপন মোতাবেক বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে অতিরিক্ত শ্রেণী শাখা খোলার অনুমোদন দেয়া হয়। কিন্তু সরকারের দেয়া শর্ত পূরণের সময় পার হয়ে আরো ২০ মাস অতিবাহিত হলেও এমপিওভুক্তি করা হয়নি প্রায় ৩০০ সহকারী শিক্ষককে।
তারা বলেন, এ দাবিতে আমরা গত ২৪ ডিসেম্বর ২০১৪ শিক্ষামন্ত্রী এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নিকট স্মারক লিপি প্রদান করেছি। ২০ ও ২১ ডিসেম্বর ২০১৪ আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন পালন করেছি। তারপর প্রায় ৩ মাস অতিবাহিত হতে চলছে কিন্তু আজও এসব শিক্ষকদের এমপিওভুক্তি করা হয়নি।
শিক্ষকরা অভিযোগ করে বলেন, এর মধ্যে কয়েকটি বিদ্যালয়ের কিছু কিছু শিক্ষককে এমপিওভুক্তি করা হয়েছে। একই দেশে দু’ধরনের নিয়ম কারো কাম্য নয়।
এমপিও বঞ্চিত শিক্ষকরা শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে শিগগিরি এমপিও দেয়ার দাবি জানান।
গোপালগঞ্জ কাশিয়ানি শাজাইল গোপীমহল উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক (অনশনরত) দেবাশীষ মজুমদার বলেন, ‘বাংলায় অর্নাস, মাস্টার্স ও বিএড করার পর সরকারি চাকরির বয়স থাকা সত্ত্বেও কাকা ভগীরথ মজুমদারের অনুরোধে এলাকার শিক্ষার উন্নয়নে কাজ করার জন্য ২০১২ সালের জানুয়ারি মাসে এ স্কুলে শিক্ষকতার চাকরি নেই। দুই বছর অতিবাহিত হলেও এমপিওভুক্তি না হওয়ায় মাত্র ১৫০০ টাকায় শিক্ষকতা করতে হচ্ছে। এত কম বেতনে মা-বাবা, স্ত্রী-সন্তান নিয়ে অনেক কষ্টে খেয়ে না খেয়ে দিন পার করছি।’