ঢাকাTuesday , 10 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের বিজয় মিছিলে পুলিশি বাধা

Link Copied!

garnalistনিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের বড় জয়ে সাংবাদিকদের বিজয় মিছিলে বাধা দিয়েছে পুলিশ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি শওকত মাহমুদ ও সম্মিলিতি পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীর নেতৃত্বে এ মিছিলে অংশ নিয়েছিলেন বিএনপিপন্থি সাংবাদিকরা।
মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের মূল ফটক থেকে মিছিলটি হাইকোর্টের রাস্তার দিকে যাওয়ার সময় পুলিশ তাদের বাধা দেয়। পুলিশি বাধার মুখে মিছিলটি ৫ মিনিট রাস্তাতেই অবস্থান নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন নেতারা।
মিছিল থেকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে বাংলাদশে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে শ্লোগান দেয়া হয়।
সাংবাদিক ছাড়াও এসময় উপস্থতি ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা আসাদুজ্জামান জাহিদ, এবিএম মোশাররফসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।