ঢাকাThursday , 27 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেইজিংয়ে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

Link Copied!

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটের দিকে বেইজিংয়ে পৌঁছেছেন। এ সময় চীনের উপমন্ত্রী সান ওয়েডং বেইজিং রাজধানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান। উল্লেখ্য, অধ্যাপক মুহাম্মদ ইউনূস ২৬ মার্চ চারদিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছান। সফরের দ্বিতীয় দিন আজ (২৭ মার্চ) তিনি বোআও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে ভাষণ দেন এবং অন্তত আটটি অনুষ্ঠানে অংশ নেন, যার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও অন্তর্ভুক্ত। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় হাইনান থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হন। আগামীকাল শুক্রবার (২৮ মার্চ) তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।