ঢাকাMonday , 24 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক্সিম ব্যাংকের জন্য ৩৫০ কোটি টাকার মূলধন সংগ্রহ করেছে ইউনিবি ইনভেস্টমেন্ট

Link Copied!

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড সফলভাবে এক্সিম ব্যাংক পিএলসি-এর জন্য “এক্সিম ব্যাংক ৬ষ্ঠ সাবঅর্ডিনেটেড বন্ড” এর মাধ্যমে ৩৫০ কোটি টাকা মূলধন সংগ্রহ করেছে। সম্প্রতি, এক্সিম ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ে এই বন্ড ইস্যুর সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়। এই বন্ড ইস্যুর মাধ্যমে প্রাপ্ত তহবিল ব্যাংকটির টিয়ার-২ মূলধন শক্তিশালী করবে, যা এর আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি এবং ব্যবসায়িক সম্প্রসারণে গতি আনবে। এই কৌশলগত পদক্ষেপ ব্যাংকটিকে গ্রাহকসেবার পরিধি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে আরও অবদান রাখতে সক্ষম করবে। সমাপনী অনুষ্ঠানে এক্সিম ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো: আখতার হোসেন, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।