ঢাকাMonday , 24 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইজিপি পদমর্যাদা পেলেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী

Link Copied!

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদমর্যাদা পেলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী। রোববার (২৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে উপ-সচিব মো. মাহবুবুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ পদমর্যাদা জারি করা হয়। এতে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োজিত ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর আবেদন ও প্রশাসনিক ট্রাইব্যুনাল-১, রায় অনুযায়ী ১৮ জানুয়ারি ২০১০ থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২), ১৮-৭-২০১৩ তারিখ হতে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১), ৩০-১২-২০১৪ তারিখ হতে পুলিশ মহাপরিদর্শক (স্ববেতনে) ও ১২-০১-২০১৭ তারিখ হতে পুলিশ মহাপরিদর্শক (সি.স. পদমর্যদা) পদে ভূতাপেক্ষভাবে পদোন্নতি প্রদান করা হলো। এতে আরও বলা হয়, তিনি তার প্রাপ্যতা অনুযায়ী বকেয়া বেতন-ভাতাদি, পেনশন ইত্যাদি সকল প্রকার আর্থিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। গত বছরের ২৪ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার পদে নিয়োগ পান শেখ মো. সাজ্জাত আলী।