ঢাকাSunday , 23 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বিকাশ পে লেটার’ এর মাধ্যমে স্মার্টফোন কেনার সুবিধা আনলো সিটি ব্যাংক ও সেলেক্সট্রা

Link Copied!

‘বিকাশ পে লেটার’ সেবা ব্যবহার করে গ্রাহকদের জন্য স্মার্টফোন কেনার সুবিধা চালু করতে দেশের বৃহত্তম এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ এর সাথে পার্টনারশিপ করলো সিটি ব্যাংক পিএলসি ও সেলেক্সট্রা লিমিটেড। দেশজুড়ে প্রতিষ্ঠানগুলোর গ্রাহকদের জন্য স্মার্টফোন আরও সহজলভ্য করার লক্ষ্যে সম্প্রতি এই চুক্তি স্বাক্ষর করা হয়। এই পার্টনারশিপের ফলে গ্রাহকরা এখন ‘বিকাশ পে লেটার’ সেবা ব্যবহার করে সহজ কিস্তিতে নিজেদের পছন্দের নোকিয়া স্মার্টফোন কিনতে পারবেন। এক্ষেত্রে অর্থায়ন করবে সিটি ব্যাংক পিএলসি আর ডিভাইসের প্রাপ্যতা নিশ্চিত করবে বাংলাদেশে নোকিয়া ও এইচএমডি মোবাইলের ন্যাশনাল ম্যানুফ্যাকচারার ও ডিস্ট্রিবিউটর সেলেক্সট্রা লিমিটেড। নতুন এই উদ্যোগ দেশে উল্লেখযোগ্যহারে স্মার্টফোনের ব্যবহার বাড়াবে এবং দেশের ডিজিটাল রূপান্তরে সাহায্য করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পার্টনারশিপের বিষয়ে বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, “বিকাশ আর্থিক সেবাকে আরও সহজ ও অন্তর্ভুক্তিমূলক করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিকাশ পে লেটার সেবার মাধ্যমে গ্রাহকরা এখন মানসম্পন্ন স্মার্টফোন ব্যবহারে সুযোগ পাবেন, যা ডিজিটাল ইকোসিস্টেমের সাথে তাদের সংযোগ আরও দৃঢ় করবে। সিটি ব্যাংক পিএলসি এবং সেলেক্সট্রা লিমিটেড এর সাথে পার্টনারশিপের মাধ্যমে আমরা ডিজিটাল বিভাজন দূর করার এবং লক্ষ লক্ষ বাংলাদেশীদের ক্ষমতায়নের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলাম।” চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এইচএমডি গ্লোবাল-এর কান্ট্রি ম্যানেজার কাজি আল আমিন।