ঢাকাMonday , 9 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাইগারদের জয়ে সংসদ অধিবেশনে উৎসবের আমেজ

Link Copied!

Parlamentনিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জয়ী হওয়ার পরপরই এক আনন্দঘন পরিবেশ তৈরি হয় জাতীয় সংসদে। এ সময় সংসদের স্পিকারসহ সকল সংসদ সদস্যরা টেবিল চাপড়ে আনন্দ উল্লাস করেন।
সোমবার (০৯ মার্চ) বিকেলে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ের মুহুর্তে সংসদে অধিবেশন চলছিলো। সভাপতির চেয়ারে  থাকা ডেপুটি স্পিকার সংসদকে বিজয়ের বিষয়টি অবহিত করার সঙ্গে সঙ্গে উপস্থিত সংসদ সদস্যরা টেবিলে চাপড়ে অভিনন্দন জানান।
বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে  জয়ী হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি  স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় স্পিকার বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের এ বিজয় সমগ্র বাংলাদেশের বিজয়। এ বিজয় বাংলাদেশের ক্রিকেট তথা সমগ্র বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
বাংলাদেশ কোয়ার্টার ফাইনালেও নৈপূণ্যপূর্ণ খেলা প্রদর্শনের মাধ্যমে দর্শকদের আনন্দিত করবে এবং বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদাকে আরো সুপ্রতিষ্ঠিত করবে বলে স্পিকার আশা প্রকাশ করেন।
ডেপুটি স্পিকার তার অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশ জয়ী  হয়ে সমগ্র জাতিকে গৌরবান্বিত করেছে। এ অর্জন ক্রিকেট জগতে বাংলাদেশের অবস্থানকে আরো সুদৃঢ় করবে। তিনি ভবিষ্যতেও বাংলাদেশ দলের ধারাবাহিক সাফল্য কামনা করেন।
এছাড়া বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন চিফ হুইপ আ স ম ফিরোজ।