মানি লন্ডারিং প্রতিরোধ ও জঙ্গি অর্থায়ন বন্ধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে মেঘনা ব্যাংক সম্প্রতি কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও চাঁদপুর জেলার কর্মকর্তাদের নিয়ে এএমএল (অ্যান্টি মানি লন্ডারিং) ও সিএফটি (কন্ট্রোল অব ফিন্যান্সিং অফ টেররিজম) প্রশিক্ষণ-২০২৫ আয়োজন করেছে। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের মানব সম্পদ বিভাগের হেড অব এমপ্লয়মেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজি মো. জাহাঙ্গীর আলম। ব্যাংকের হেড অব অপারেশনস ও ক্যামেলকো খালেদ হোসেন এবং ডেপুটি ক্যামেলকো মো. নিজাম উদ্দিন পারভেজ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। এ ছাড়াও মেঘনা ব্যাংক ম্যানেজমেন্ট আশা করে, ব্যাংক কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি শক্তিশালী এএমএল/সিএফটি পরিপালন কাঠামো তৈরি হবে, যা দেশের আর্থিক ব্যবস্থাকে আরও নিরাপদ এবং কার্যকর করতে সহায়ক হবে।

